মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ম্যাজিকাল মেসির গোলে ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে গেল আর্জেন্টিনা
/ ৬৩ Time View
Update : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ১:১১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক ঃ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল আর্জেন্টিনা। সুপার সিক্সটিনে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা।

মেসির অনবদ্য পারফরম্যান্স এর ম্যাচের প্রথম গোল কিংবদন্তি ম্যারাডোনার । বিশ্বকাপে ম্যারাডোনার ৮ গোল ছাপিয়ে মেসির গোল ৯টি। বিশ্বকাপের নকআউট পর্বে এই প্রথম গোল করলেন মেসি।

ম্যাচের শুরুতে আক্রমণে ভুগছিল আর্জেন্টিনা। শাণিত অ্যাটাক হচ্ছিলো না। গোলশূন্য প্রথমার্ধের শঙ্কা উড়িয়ে দিলেন ম্যাজিকাল মেসি। ৩৫ মিনিটে দারুন এক শটে লিড এনে দেন আর্জেন্টিনাকে।

গোল মিসের এই খেসারত দেয়া লাগতো ম্যাচের শেষ মুহূর্তে। তবে আর্জেন্টিনাকে বাঁচিয়ে দেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। গ্যারাঙ কুলের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন মার্তিনেজ।

আর্জেন্টিনার জয়ের নায়ক মেসি এদিন ছিলেন দুর্দান্ত। তার স্কোরেই প্রাণ পায় দল। সেই সঙ্গে বিশ্বকাপে ম্যারাডোনার গোলের রেকর্ড ছাড়িয়ে যান মেসি। ২১ ম্যাচে ৮ গোল করেছিলেন ম্যারাডোনা। আর ২৩ ম্যাচে মেসির গোল ৯টি। আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে মেসির ওপর কেবল গ্যাব্রিয়েল বাতিস্তুতা। এই তারকা স্ট্রাইকারের গোল ১০টি।

কাতার বিশ্বকাপে মেসি জাদুতে জয় নিয়ে সিড়ি বেয়ে উপরে ওঠা আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে লড়াইয়ে এখন কঠিন প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page