শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
‘হাতুড়ি পেটা করে ছেলেকে হত্যা, মানববন্ধনে খুনিদের ফাঁসি চান মা’
/ ৪৪ Time View
Update : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ২:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হাতুড়ি পেটায় আব্দুল হামিদ (৪৫) নিহতের ঘটনায় খুনিদের ফাঁসি ও পলাতক আসামিদের দ্রæত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার অলোয়া ইউনিয়নের খড়ক বাজারে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিহতের বৃদ্ধা মা হামিদা বলেন, ‘সাঈদ তার স্ত্রী আনোয়ারা বেগম ও আজিজুলসহ আরও খুনিরা আমার ছেলের উপর প্রকাশ্যে হাতুড়ি পেটা ও হামলা চালিয়ে হত্যা করেছে। হত্যাকারীদের মধ্যে প্রধান আসামি সাঈদসহ অন্যান্য আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। ছেলে হত্যাকারী বাকি আসামিদের গ্রেফতার, বিচার ও ফাঁসির দাবি জানাচ্ছি’।

মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী বলেন, ‘অভিযুক্তরা জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল হামিদ খুন করে। খুনের ঘটনায় তার স্ত্রী শাহিনা ও তার চাচাতো ভাই আব্দুর রাজ্জাকসহ বেশ কয়েকজন আহত হয়। হামিদের পরিবার ঘটনার পর থানায় মামলা করলে পলাতক আসামিরা প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে’।

মানববন্ধনে বক্তব্য রাখেন, লোকমান হোসেন, নূরুল ইসলাম প্রধান, হাবিবুর রহমান, মনিরুজ্জামান উজ্জ¦ল, রিয়াজ উদ্দিন, আব্দুর রশিদ, হামিদের আহত স্ত্রী শাহিনা বেগম ও তার বোন হাজেরা বেগম প্রমুখ। মানববন্ধনে এলাকার নানা শ্রেণী পেশার ৪ শতাধিক লোকজন অংশ নেন।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে চারজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয় এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, হামিদের পরিবার নিরাপত্তাহীনতায় যাতে না ভুগে সে লক্ষে খড়ক এলাকায় নিয়মিত পুলিশ টহল দিচ্ছে।

প্রসঙ্গত- গত ২৫ নভেম্বর উপজেলার খড়ক গ্রামে অভিযুক্তরা জমি সংক্রান্ত নিয়ে বিরোধের জেরে নিহতের চাচাতো ভাই রাজ্জাকের উপর হামলা চালায়। ঘটনা দেখে হামিদ এগিয়ে গেলে তার উপরেও হামলা করে। এতে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় ২৬ নভেম্বর রাতে নিহতের স্ত্রী শাহিনা বেগম বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫-২০ জনকে অভিযুক্ত করে ভূঞাপুর থানায় মামলা দায়ের করে। ওইদিন রাতেই ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page