নিজস্ব প্রতিবেদক: পরিবার মোটরসাইকেল কিনে না দেওয়ায় ‘আত্মহত্যার চেষ্টা’ করেছিলেন রাজবাড়ির এক তরুণ। কিন্তু কিনে দেওয়ার তিন দিন পরেই মোটরসাইকেল দুর্ঘটনায় বন্ধুসহ প্রাণ হারিয়েছেন তিনি।

মঙ্গলবার(১২ মার্চ)সকালে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের শান্তিনগর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কামালদিয়া গ্রামের লাল মিয়ার ছেলে রাজন শেখ (১৭) ও আব্দুর রবের ছেলে সোহাগ (১৮)। রাজন শেখের প্রতিবেশী ইয়াকুব আলী বলেন, “মোটরসাইকেল কেনা নিয়ে রাজনের সঙ্গে পরিবারের অনেক ঝামেলা হইছে। মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিছুদিন আগে আত্মহত্যাও করতে গিয়েছিল রাজন।
স্থানীয়দের বরাতে রাজবাড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুর বলেন, “মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাজন তার নিজ মোটরসাইকেলে সোহাগকে নিয়ে আলীপুরের দিকে আসছিল। পথে শান্তিনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।
“এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করেছে।”


