শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
আব্দুস সালাম পিন্টুর মুক্তিতে ঘাটাইলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
/ ১৬৪ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৪:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : ২১ আগস্ট গ্রেনেড হামলা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু র মুক্তিতে ঘাটাইলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) রায় ঘোষণার পর তার পাশবর্তী উপজেলার ঘাটাইলে আনন্দ উল্লাস করেন নেতাকর্মীরা। মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।পরে সমাবশে বক্তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সালাম পিন্টুকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছিল। তিনি স্বৈরাচার শেখ হাসিনার আক্রোশের শিকার হয়েছিলেন। বিনা দোষে দীর্ঘ ১৭ বছর ধরে তিনি কারাভোগ করছেন। আজকের রায়কে সত্যের বিজয় বলে উল্লেখ করেন বক্তারা।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ  সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, পৌর  বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ বাসেত করিম,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক,আজহারুল ইসলাম আজহার,মফিজুল ইসলাম,   সাইফুল হেলাল বিশ্ববাসি প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল,ছাত্রদল,শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভ‚ঞাপুর) আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন। গ্রেফতারের পর থেকেই সে কারাগারে আটক ছিলেন। তিনি বিএনপি’র প্রচার সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বড় ভাই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page