শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
এবার লবনের বাজারে আগুন!
/ ৬০ Time View
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯, ১০:৩৭ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে পেঁয়াজের বাজারের আগুন থামতে না থামতেই এবার লবনের বাজারে আগুন ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকালে বাজারে গুজব ছড়িয়ে পড়ে ঢাকাতে প্রতি প্যাকেট লবন ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর এ গুজব দ্রুত পাড়া মহল্লার মুদি দোকানেও ছড়িয়ে পড়ে।এতে বড় থেকে ছোট দোকানের সকল লবন ফুরিয়ে যায়। নারী-পুরুষরা লাইনে দাঁড়িয়ে ৩৫ টাকার লবন ৬০ টাকা কিনছে। কেউ ৫ প্যাকেট কেউ ১০ প্যাকেট পর্যন্ত লবন নিচ্ছে। ভূঞাপুর বাসস্ট্যান্ডের কামাল স্টোর থেকে লবন কিনতে আসা ঘাটান্দি মহল্লার রোজি,আঁখিসহ ৪/৫ জন মহিলাকে জিজ্ঞাসা করা হলে কেন তারা বেশী লবন কিনছেন? উত্তরে বলেন,পেঁয়াজের দাম কেজি আড়াশ টাকা হলে লবনের দাম ১শ টাকা প্যাকেট হতে কতক্ষণ।

কামাল স্টোরের মালিক কামাল হোসেন জানান,জনগন লবনের দাম বৃদ্ধির গুজবে যেভাবে লবন কিনছে তাতে দু ঘন্টাতেই তার দোকানের সব লবন শেষ হয়ে যাবে।

বাজারের বিসমিল্লাহ স্টোরের ফরহাদুল ইসলাম বলেন,হঠাৎ করেই সকাল থেকে লবনের চাহিদা বেড়ে যায়। লোক জন লবনের জন্য ভীড় করতে থাকে। তবে এক প্যাকেটের বেশী কাউকেই দিচ্ছিনা।

ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন বলেন,‘লবনের দাম বৃদ্ধির গুজব শুনে বাজারে গিয়ে দোকানীদের সতর্ক করেছি কেউ যেন বেশী দামে এবং কাউকে বেশী পরিমানে লবন না দেয়। আর বণিক সমিতি ও ইউপি চেয়ারম্যানদের বলা হয়েছে তারা যেন মাইকিং করেন যাতে জনগন লবনের দাম বৃদ্ধির গুজবে কান না দেন।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page