মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
কলেজ কর্তৃপক্ষের দ্বায়িত্ব অবহেলায় ভূঞাপুরে ২০ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি
/ ৮০ Time View
Update : শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮, ১১:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক ঃ অবহেলা ও অব্যবস্থাপনার কারনে টাঙ্গাইলের ভূঞাপুর লোকমান ফকির মহিলা কলেজের উম্মুক্ত বিশ্ব বিদ্যালয় শাখার এইচ এস সি প্রথম সেমিস্টার পরীক্ষা দিতে পারে নি ২০ পরীক্ষার্থী। প্রোগ্রাম অনুযায়ী ১৩ এপ্রিল উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরীক্ষার্থীরা কেন্দ্র কালিহাতী কলেজে গেলে জানতে পারে তাদের পরীক্ষা গত ৬ এপ্রিল হয়ে গিয়েছে। পরে তারা আবার লোকমান ফকির মহিলা কলেজে আসলে কলেজ কর্তৃপক্ষের কাউকে কলেজে না পেয়ে ক্ষুব্দ হয়ে উঠে। গত ৯ জানুয়ারী কলেজ নোটিশ বোর্ডে টাঙ্গানো নোটিশ অনুযায়ী জানা যায় ১৩ এপ্রিলই পরীক্ষা। কিন্তু গত ১৫ জানুয়ারী নতুন করে আর একটি সংশোধনী হয়েছে তা শিক্ষার্থীরা পায় নি। এ ব্যপারে কলেজের অধ্যক্ষ মোঃ হাসান আলী মিয়া জানান নতুন কোন সংশোধী আমরা পাইনি আর এটা আমাদের দ্বায়িত্ব না পরীক্ষা কেন্দ্রের দ্বায়িত্ব, কে পরীক্ষা দিল না দিল আমাদের কিছু করার নাই। মারিয়া আক্তার ও মালেকা জানায় এখানে আমাদের সাথে কলেজ প্রতারণা করেছে মানবিকে ভর্তি হতে চাইলেও বই দিয়েছে মানবিকের কিন্তু পরীক্ষার এডমিট কার্ড দিয়েছে ব্যবসায় শাখার। পরে পরীক্ষার্থীরা এই অব্যস্থাপনার সু বিচার চেয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের কাছে একটি লিখিত অভিযোগ প্রদান করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page