শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
খাতায় রোল লেখার পর জানা গেলো পরীক্ষা হবে না
/ ২৫ Time View
Update : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ১১:৪২ পূর্বাহ্ন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গণিত-১ বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে আজ থেকে শুরু হওয়ার কথা ছিল কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষা।

সে অনুযায়ী সোমবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে স্বাস্থ্য বিধি মেনে সকল পরীক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হয়। নির্ধারিত সময় সাড়ে ৯টায় টাঙ্গাইলের সকল কারিগরি কেন্দ্রে সরবরাহ করা হয় উত্তরপত্র। যথারীতি রোল রেজিস্ট্রেশন নম্বর পূরণ সম্পন্ন করে শিক্ষার্থীরা। পরে ৯টা ৫০ মিনিটে জানা যায় ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ কারণে আজ পরীক্ষা স্থগিত করা হয়েছে। ভূঞাপুরের নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র ও অলোয়া মনিরুজ্জামান বি এম কলেজ পরীক্ষাকেন্দ্রে খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষার্থীরা খাতায় রোল ও রেজিস্ট্রেশন নম্বর লেখার পর ৯টা ৫৫ মিনিটে জানা যায়, ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ কারণে আজ সোমবার (৬ ডিসেম্বর) পরীক্ষা হবে না। পরে পরীক্ষা কক্ষের দায়িত্বে নিয়োজিত থাকা শিক্ষকরা পরীক্ষার্থীদের কাছ থেকে পূরণ করা উত্তরপত্র উত্তোলন করে নেন। পরীক্ষার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও ঘোষণা দেন। অলোয়া বিএম কলেজ কেন্দ্রে ২৯৬ জন ও নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ শামছুল আলম বলেন, পরীক্ষা স্থগিতের ঘোষণা পরে আসার কারণে শিক্ষার্থীরা খাতায় রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে ফেলেছিল। পরে তা উত্তোলন করে নেওয়া হয়েছে। প্রশ্নপত্র খোলা হয়নি। ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর আসে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে কেন্দ্রে সে মেসেজ পৌঁছে দেওয়া হয়। এ খবর পরীক্ষা কক্ষে পৌঁছার আগেই পরীক্ষার্থীরা রোল রেজিস্ট্রেশন নম্বর লিখে ফেলে। পরবর্তীতে সে সব খাতা কেন্দ্র সচিবের নির্দেশে উত্তোলন করে নেওয়া হয়। তবে কোনো প্রশ্নপত্র খোলা হয়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page