শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
গোবিন্দাসী বাজার বণিক নির্বাচনে সভাপতি ছরোয়ার , সম্পাদক শামীম
/ ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০, ৫:২৫ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে নির্বাচনে ৫টি পদের জন্য ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে নির্বাচিত হয়েছে ৯ জন । সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যস্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৯.৪৫ টায় নির্বাচনের প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা করেন।

বাজার সমিতির নির্বাচন কমিশনার সূত্রে জানা যায়, গোবিন্দাসী বাজার সমিতির নির্বাচনে ৫টি পদের জন্য ১৮ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছে। এদের মধ্যে সভাপতি পদে মোঃ ছরোয়ার হোসেন আকন্দ, সহ-সভাপতি পদে নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক পদে শামীম মন্ডল, কোষাধক্ষ্য পদে জাহাঙ্গীর হোসেন সেলিম মৃধা, সদস্য পদে জহুরুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম (গোপাল), মোঃ সাহেব আলী মন্ডল, রাজু তালুকদার ও মোঃ বিপল্ব মন্ডল নির্বাচিত হয়।

এদিকে বাজার বণিক সমিতির নির্বাচনে- সভাপতি পদে মোঃ ছরোয়ার হোসেন আকন্দ (চেয়ার) মার্কা ও ফজল মন্ডল (ছাতা) মার্কা, সহ-সভাপতি পদে নুরুল ইসলাম নুরু (গোলাপফুল) মার্কা ও আজিবর রহমান খান (বাইসাইকেল) মার্কা, সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক মন্ডল (মোরগ) মার্কা ও শামীম মন্ডল (মাছ) মার্কা, কোষাধক্ষ্য পদে জাহাঙ্গীর হোসেন সেলিম মৃধা (উড়োজাহাজ) মার্কা ও বেল্লাল হোসেন (বটগাছ) মার্কা এবং সদস্য পদে মোঃ জয়েন উদ্দিন সরকার (তালাচাবি) মার্কা, মোঃ নুরুল ইসলাম গোপাল (হাতি) মার্কা, মোঃ মতিয়ার রহমান আকন্দ (বাঘ) মার্কা, মোঃ সাহেব আলী মন্ডল (হাতপাখা) মার্কা, মোঃ বিপ্লব মন্ডল (কলসি) মার্কা, রাজু তালুকদার (মই) মার্কা, আলতাব হোসেন (তালগাছ) মার্কা, জহুরুল ইসলাম (কুড়াল) মার্কা, ফজলুল হক (হরিণ) মার্কা ও সুমন মিয়া (টেবিল) মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন।

নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ রুহুল আমিন তালুকদার বলেন, গোবিন্দাসী বাজার সমিতির নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছিল এবং তা সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর ভাবে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page