ঘাটাইল উপজেলা বিএনপি’র কালো পতাকা মিছিল
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল ঘাটাইল উপজেলা বিএনপি’র উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে দ্রব্যমুল্যের উর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবিতে এ কালো পতাকা মিছিল করা হয়। মিছিলটি ঘাটাইল পৌরসভার বাজার রোড প্রদক্ষিণ করে ঘাটাইল দক্ষিণ পাড়া কড়িতলা গিয়ে শেষ করে।এসময় ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি ও অংগ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


