নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপির উদ্যোগে ফ্যাসিবাদ বিদায় বর্ষপূর্তি দিবসে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৫ আগস্ট)বিকেলে বিজয় মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ঐতিহাসিক জুলাই-আগস্টের গণঅভুত্থানে ফ্যাসিবাদের পতন উপলক্ষে মিছিলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-(ঘাটাইল) -৩ আসনের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,এই জনস্রোত রুখবে সাধ্য কার ? এটা ভালবাসার প্রতিদান , এর মধ্যে রয়েছে দায়িত্ব আর ভালোবাসা। শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে হলেও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। ,
এর আগে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভা সদর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী ঘাটাইল স্কুল মাঠে সমবেত হন। উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল হক ছানার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব বেল্লাল হোসেন,পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ বাসেত করিম,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল,ছাত্রদল,শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


