মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ঘাটাইলে আওয়ামীলীগ নেতাশামসুর রহমান খান স্মরণে দোয়া মাহফিল
/ ৫৯ Time View
Update : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০, ৬:৫৪ অপরাহ্ন

ঘাটাইল প্রতিনিধি ঃ- ঘাটাইলে প্রয়াত বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,প্রবাসী বাংলাদেশ সরকার নেতৃত্বে গঠিত মুক্তিযুদ্ধকালীন ময়মনসিংহ উত্তর-পুর্বাঞ্চল নিয়ে ১১নং সেক্টরের জোনাল কাউন্সিলের চেয়ারম্যান, সাবেক সাংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাবেক আমৃত্যু সভাপতি প্রয়াত শামসুর রহমান খান শাজাহানের ৮ম মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার স্থানীয় সংসদ সদস্যদের বাস ভবনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় সাবেক সাংসদ আমানুর রহমান খান রানার বলেন, প্রয়াত শামসুর রহমান খান শাজাহান শুধু ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন আওয়ামীলীগের একটি প্রতিষ্ঠান। তিনি টাঙ্গাইল জেলাসহ সারা বাংলাদেশে আওয়ামীলীগকে সুসংগঠিত করার জন্য আমৃত্যু কাজ করে গেছেন । তিনি ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে প্রতিটি মুক্তিযুদ্ধাদের ক্যাম্পে গিয়ে মুক্তিসেনাদের বাঙ্গালী চেতনায় উদ্ধুদ্ধ করতে মুক্তিযোদ্ধাদের শপথ বাক্য পাঠ করাতেন । আমি আমার প্রয়াত চাচা শামসুর রহমান খান শাজাহানের স্বপ্ন বাস্তবায়নে ঘাটাইলের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ঘাটাইলকে সাজাতে চাই। উপজেলা পরিষদ কোট মসজিদের ইমাম হাফেজ মওলানা জোবায়ের মাহমুদ দোয়া মাহফিল পচিলনা করেন। এসময় উপজেলা ছাত্রলীগযুবলীগ সেচ্ছাসেবকলীগ তাতীলীগসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

এছাড়াও ঘাটাইল পৌরসভাসহ উপজেলার ১৪টি ইউনিয়নে মরহুম শামসুর রহমান খান শাজাহানের স্মরনে পৃথক পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page