নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে আবারো নির্বাচন পরবর্তী সহিংসতায় বিজয়ী বিদ্রোহী প্রার্থী মোটরসাইকেল এর সমর্থকরা ৫নং আনেহলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহেল তালুকদারের বাড়িতে অগ্নি সংযোগ করেছে ।
জানাযায় আওয়ামী সন্ত্রাসীদের সাথে নিয়ে রবিবার (১৫ফেব্রুয়ারি) ভোরে ঘরের দরজায় লাঠিপিটা করে এবং সোহেলকে ডেকে প্রাণনাশের হুমকি দেয় এ সময় কেও ঘর থেকে বের না হলে পাশের ঘরে আগুন দিয়ে চলে যায় তারা।
আওয়ামীলীগের দোসরদের নিয়ে এ অগ্নি সংযোগ করেছেন বলে প্রতিবেশিরা এমন তথ্য জানায়। আজ ভোর ৪ টা৩০ মিনিটে উক্ত আগুনের অগ্নি শেখা ও লাঠিপিটার আত্বচিৎকার শুনে প্রতিবেশিরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আনেহলা ইউনিয়ন বিএনপির সাধারন সমর্থকগনের সাথে কথা হলে তারা বলেন, আমাদের অপরাধ আমরা ধানের শীষ প্রতীকের প্রার্থী নাসির ভাইয়ের পক্ষে একনিষ্ঠভাবে নির্বাচন করেছি। নির্বাচনে জয়-পরাজয় থাকবেই, কিন্তু বিজয়ী হয়ে ফ্যাসিবাদদের সাথে নিয়ে ক্ষমতার দাপটে এভাবে ঘরবাড়িতে আগুন দিয়েছে। আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।এব্যাপারে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার বলেন,থানায় সুনির্দিষ্ট অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


