শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন
/ ৫৪ Time View
Update : বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯, ৮:৩৭ পূর্বাহ্ন

আব্দুল লতিফ, ঘাটাইল প্রতিনিধিঃ

ইসলামী ব্যাংকের বিকল্প উন্নত ব্যাংকিং সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ঘাটাইল এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধনের মধ্যদিয়ে যাত্রা শুরু করল । গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় ঘাটাইল মেইন রোডস্থ হোসাইন টাওয়ার (পুরাতন কনক সিনেমা হল) ২য় তলায় ফিতা কেটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ঘাটাইল এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান।

বিল্লাল এন্টার প্রাইজের আয়োজনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (ময়মনসিংহ জোনাল অফিস) মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলাম, এফএভিপি ও মধুপুর শাখা ব্যবস্থাপক মুহাম্মদ আলতাফ উদ্দিন খান, ঘাটাইল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হোসনী মোবারক বাবুল, ঘাটাইল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, ঘাটাইল ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক ও ঘাটাইল পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিল মো. মাজহারুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মধুপুর শাখার অপারেশন ম্যানেজার মোঃ আসাদুজ্জামান।

উল্লেখ্য, এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সকল প্রকার কার্যক্রম পরিচালিত হবে। এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের ইনচার্জ মোঃ রাসেল মিঞাকে পরিচয় করিয়ে দেন আমন্ত্রিত অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঘাটাইল এজেন্ট শাখার সাফল্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মওলানা নেছার আহম্মেদ ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page