ঘাটাইলে ওবায়দুল হক নাসিরের নেতৃত্বে লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার সাগরদিগী ও বিকেলে ঘাটাইল কলেজ মোড় থেকে শহরের বিভিন্ন দোকান মালিক ও সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির তার নেতাকর্মীদের সাথে নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করেন।এসময় সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ বাসেত করিম,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিকসহ যুবদল,ছাত্রদল,শ্রমিকদলসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


