মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ঘাটাইলে ওয়ার্কশপ কর্মচারী নাহিদ হাসান হত্যা মামলায় মা-ছেলেসহ ৫ জন গ্রেফতার
/ ৮১ Time View
Update : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৮:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে ওয়ার্কশপ কর্মচারী নাহিদ হাসান হত্যা মামলায় মা-ছেলেসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফ্রিংয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন এ তথ্য জানান।

রোববার বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা ও টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ওয়ার্কশপ থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঘাটাইল উপজেলার কামারচালা গ্রামের আবুল হোসেনের ছেলে মো. সোহাগ (১৫) ও তার মা খাদিজা (৩৩), নিয়ামতপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. নাজমুল (২০), নলমা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সালমান জাহান জান্নাত (২১) এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তরুণীআটা গ্রামের ফজলুল হক।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন আরও জানান, গত ২২ ফেব্রুয়ারি ঘাটাইল উপজেলায় মনির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ভেতর থেকে নাহিদ হাসান নামের এক ওয়ার্কশপ কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকারীরা ওয়ার্কশপের ভেতরে থাকা একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে এ হত্যাকাণ্ডের বিষয়ে গোয়েন্দা নজরদারি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page