শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে টেলিফিল্ম ‘ডিরেক্টর মোবারক’ এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত
/ ৫৫ Time View
Update : শনিবার, ২০ অক্টোবর, ২০১৮, ১১:০১ অপরাহ্ন

আব্দুল লতিফ,ঘাটাইল  প্রতিনিধি:

ছলন টেলিফিল্ম নিবেদিত নতুন টেলিফিল্ম ‘ডিরেক্টর মোবারক’ এর প্রিমিয়ার শো শুক্রবার (১৯ অক্টোবর) রাত ৮ টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। নাজমুল হাসানের প্রযোজনায় নির্মিত টেলিফিল্মটির চিত্রগ্রহণ, রচনা ও পরিচালনা করেছেন সুজন বৈরাগী।

টেলিফিল্মটির প্রিমিয়ার শো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, ঘাটাইল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও আনন্দ টিভির ঘাটাইল প্রতিনিধি আব্দুল লতিফ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে ঘাটাইলের সুশীল সমাজ, শিক্ষক প্রতিনিধি, নাট্য শিল্প সমিতির সদস্যরা এবং বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ ও টেলিফিল্মটিতে অভিনয় করা সকলকে ফুল দিয়ে বরণ করে নেন এবং স্বাগত বক্তব্য রাখেন পরিচালক সুজন বৈরাগী।

ডিরেক্টর মোবারক’ টেলিফিল্মে নাম ভূমিকায় অভিনয় করেছেন ঘাটাইলের প্রিয় মুখ নাজমুল হাসান। নায়িকার ভূমিকায় ছিলেন জিনিয়া। এছাড়া এটিতে আরও অভিনয় করেছেন, আব্বাস, আকতার, জুলহাশ, মজনু, রহুল আমিন, মুন্না, নুপুর, চৈতী, মম।

এক ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির এই টেলিফিল্মটিতে গান রয়েছে মোট তিনটি। গানে কণ্ঠ দিয়েছেন কামরুল হাসান। আর গানের কথা ও সুরে ছিলেন আব্বাছ।

পরিচালক সুজন বৈরাগী বৈরাগী জানান, টেলিফিল্মটির শুটিং হয়েছে ঘাটাইলের মমিনপুরের মৃত্তিকা শুটিং স্পট ও ঝরকা এলাকায়, ভুঞাপুরের যমুনা (বঙ্গবন্ধু) সেতু ও রেলষ্টেশন পাদদেশের মনোরম পরিবেশে, টাঙ্গাইলের ডিসি লেক ইত্যাদি এলাকায়।

অনুষ্ঠানে টেলিফিল্মটিতে নাম ভূমিকায় অভিনয় করা নাজমুল হাসান বলেন, ঐতিহ্যকে ভুলে গেলে নিজেদের আর কিছুই থাকে না, সামনে যাবার পথে ভ্রান্তির বেড়াজালে আটকে যাবার সম্ভাবনা অনেকটা নিশ্চিত হয়ে যায়। বিশ্বাসের শেকড়ে নোঙ্গর ফেলে সামনে এগিয়ে যাবার প্রয়াস থাকলে সঠিক পথ পাবার নিশ্চয়তা থাকে। আমরা চলতে চাই আধুনিকতা ও তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমরা ঘাটাইলকে এবং সমাজের নানান বিষয় সাবলীলভাবে ক্যামেরায় তুলে ধরে সামাজিক উন্নয়নে অংশগ্রহণ করতে চাই। নতুন হিসেবে আমাদের সহযোগিতা করলে আমরা এবং অন্যান্যরা উৎসাহী এবং সামনে আরও ভালো কাজ উপহার দেওয়া সম্ভব হবে।

সামাজিক পটভূমিতে চিত্রায়িত এই টেলিফিল্মটি সকল শ্রেণীর মানুষের প্রশংসা কুঁড়াবে বলে জানান প্রিমিয়ার শো দেখে আসা কয়েকজন। অনুষ্ঠানে দর্শনার্থীদের জন্য পাঁচশত চেয়ার সংরক্ষিত থাকলেও অনেককেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়। অনুষ্ঠান শেষে একটা আবেগঘন পরিবেশে অতিথি, অভিনেতা ও দর্শনার্থীরা বিদায় নেন এবং টেলিফিল্মটির কলাকুশলীদের ধন্যবাদ ও সাধুবাদ জ্ঞাপণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page