শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে ট্রাক- অটোরিক্সার সংঘর্ষে অটোচালক নিহত
/ ৫৫ Time View
Update : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪, ২:০৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে মাটি ভর্তি ড্রাম ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে টিটু খাঁ (৫২) নামে এক অটোচালক নিহত হয়েছেন।

শনিবার সকাল ৮ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার সালেংকা মোড়ে এ ঘটনা ঘটে। নিহতের নাম টিটু খাঁ (৫২) সে লোকেরপাড়া গ্রামের হিটলার খার ছেলে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার সকালে তাদের এক আত্মীয়র জানাযা নামাজে শরিক হতে একটি অটো গাড়িতে করে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের নাটশালা গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়ক পার হয়ে দিঘলকান্দী ইউনিয়নের সালেংকা মোড়ে পৌছালে মাটি ভর্তি ড্রাম ট্রাকের সাথে অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালক ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অটোগাড়ির দুই যাত্রী আহত হন। আহতরা হলেন লোকের পাড়া গ্রামের সাইফুল ইসলাম (৬৫) ও একই গ্রামের গৃহবধু নুরজাহান(৭৫)। স্থানীয়রা সাইফুলকে কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও নুরজাহানকে  টাঙ্গাইল শেখহাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।                                                                            এসময় ড্রামট্রাকের চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page