শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে পৃথক সড়ক দুঘর্টনায় নিহত ২ আহত ১৯ জন
/ ৫২ Time View
Update : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯, ৪:৫২ অপরাহ্ন

আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ঘাটাইলে পৃথক দুটি সড়ক দুঘর্টনায় ২ জন নিহত হয়েছে । আহত হয়েছে কমপক্ষে ১৯ জন।মঙ্গলবার দুপুরে দিকে একটি যাত্রীবাহী বাস সড়কের মধ্যে উল্টে গিয়ে ১ জন নিহত হয়েছে আহত হয়েছে ১৭ জন। টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে এ দুঘর্টনা ঘটে। অপরদিকে দুপুরে উপজেলার ছামানের বাজার নামক স্থানে এক মোটরসাইকেল আরোহী মারা গেছে।

পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইল থেকে ময়মনসিংহ যাওয়ার পথে টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে পৌছলে সড়কের সংস্কার কাজ চলার ফলে সৃষ্ট খানা খন্দে পড়ে সড়কের মাঝখানে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক যুবক মারা যায় । আহত হয় কমপক্ষে ১৭ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুত্বর। আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের সহযোগিতায় ঘাটাইল থানার পুলিশ ও মধুপুর ফায়ার সার্ভিসের লোকজন এসে দুঘর্টনায় কবলিত বাস থেকে আহত ও নিহতদের উদ্ধার করে। লাশটি ঘাটাইল থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। বাসটি উদ্ধারের কাজ চলছে।

এদিকে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের ঘাটাইল-ছনখোলা সড়কের ছামনের বাজার নামক স্থানে একটি মোটরসাইকেল সড়কের পাশের গাছের সাথে ধাক্কা খেলে তিন মোটরসাইকেল আরোহী আহত হয় । আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপজেলার দিয়াবাড়ি গ্রামের নান্নু মিয়ার ছেলে আশরাফ আলী (১৮) কে মৃত ঘোষনা করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page