ঘাটাইল প্রতিনিধি ঃ টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক (অন‚র্ধ্ব-১৭) টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেণ স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিয়া চৌধুরী, ঘাটাইল পৌরসভার মেয়র আব্দুর রশিদ মিয়া, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান মো: আব্দুর রহিম মিয়া, লোকেরপাড়া ইউপি চেয়ারম্যান শহীদুল হক মিলন,দেওপাড়া ইউপি চেয়ারম্যান মো:রহুল আমীন আকন্দ হেপলু প্রমূখ।ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে ঘাটাইল পৌরসভা ফুটবল দল ও সংগ্রামপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দলের খেলা ২-২ গোলে সমতা থাকায় ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ৪-৩ গোলে ঘাটাইল পৌরসভা সংগ্রামপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় । দেওপাড়া ইউনিয়ন ১-০ গোলে লোকেরপাড়া ইউনিয়নকে পরাজিত করে তৃতীয় স্থান লাভ করে। টুর্নামেন্টে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন দল অংশগ্রহণ করেন ।


