শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
/ ৫০ Time View
Update : শুক্রবার, ৫ জুলাই, ২০১৯, ৯:৫৬ পূর্বাহ্ন


আব্দুল লতিফ,ঘাটাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পর্যায়ের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঘাটাইল সরকারী জি.বি.জি. বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোসা.নূর নাহার বেগম। এসময় উপস্থিত ছিলেন,ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো.নাজমুল হক, সরকারী জি.বি.জি.বিশ্ববিদ্যালয় কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো.মতিউর রহমান মিঞা, সাগরদিঘী ইউপি চেয়ারম্যান মো.হেকমত সিকদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা খেলাটি উপভোগ করেন।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ছেলেদল ঘাটাইল ইউনিয়নের বিরাহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সাগরদিঘি ইউনিয়নের ফুলমালির চালা সরকারী প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে একই মাঠে মেয়েদল ঘাটাইল ইউনিয়নের বিরাহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম সাগরদিঘি সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল অংশ গ্রহণ করে।


আগামী ১৩ জুলাই ২০১৯ ঘাটাইল সরকারী জিবিজি কলেজ মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় টাঙ্গাইল- (৩) ঘাটাইল আসনের এমপি আলহাজ্ব আতাউর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করবেন ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page