লোকাল নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ মাওলানা আনিসুর রহমান খান(রাহি:) কতৃক প্রতিষ্ঠিত মাদরাসা হাফিজিয়া ও মুহাম্মাদিয়ার হাফেজ ছাত্রদের সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই ) সকালে মাদরাসা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠান পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ খানের সভাপতিত্বে ছাত্রদের উদ্দেশ্যে উপদেশমুলক বক্তব্য রাখেন বীমুক্তিযোদ্ধা আলহাজ্ব মাকসুদুর রহমান তালুকদার, এ্যাড: বেলায়েত হোসেন খান কাপাশ,ভূঞাপুর বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদসার সুপার মাওলানা মাজহারুল ইসলাম, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল বারি তালুকদার,

অবসরপ্রাপ্ত পূলিশ পরিদর্শক আলহাজ্ব হারুন অর রশিদ খান, ভূঞাপুর ফাযিল মাদরাসার সহকারী শিক্ষক শায়খ মাওলানা ফজলুর রহমান তালুকদার বিদুৎ, হারুন অর রশিদ,সাংবাদিক ইব্রাহীভূইয়া, কাওসার আহম্মেদ কায়েস প্রমূখ।মাদরাসা হাফিজিয়া মুহাম্মাদিয়ার শিক্ষক শায়খ হাফেজ মো:খায়রুল ইসলামের সঞ্চালনায় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ,অভিভাবকৃন্দ এবং অসংখ্য ছাত্র উপস্থিত ছিলেন।


