নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে লোকেরপাড়া ও এস ফাজিল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বই বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার (১জানুয়ারি )সকালে মাদরাসা হলরুমে এ বার্ষিক ফলাফল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন লোকেরপাড়া ও এস মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো: বখতিয়ার খান।
পরীক্ষা র ফলাফল ঘোষণা করেন অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: সাইফুল ইসলাম,
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি ই ও এবং ডিরেক্টর ইউকে ম্যানেজমেন্ট কলেজ যুক্তরাজ্য ও চেয়ারম্যান ইউকে এমসি গ্লোবাল বাংলাদেশ, মো:জাহিদুল ইসলাম (জাহিদ)।বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদরাসার সুপার মাওলানা মাজহারুল ইসলাম, অত্র মাদরাসার ইংরেজি অধ্যাপক মো: সুলতান মাহমুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন (অব:) পুলিশ কর্মকর্তা আব্দুল মান্নান তালুকদার ভাষা, মাদরাসা হাফিজিয়া ও মুহাম্মাদিয়ার মুহুতামিম হাফেজ মাওলানা আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ভূইয়া,বিএনপি নেতা মো: কাওসার তালুকদার,ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কবির হোসেন আকন্দ,লোকেরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য মো:আব্দুস সাত্তার তালুকদার, এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


