নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে আলহাজ্ব হাফেজ মাওলানা আনিসুর রহমান (রাহি:)মাদরাসা হাফিজিয়া ও নুরানি বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে ।

শুক্রবার (২জানুয়ারি )সকালে মাদরাসা হলরুমে এ বার্ষিক ফলাফল অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন লোকেরপাড়া হাফিজিয়া ও নুরানি মাদরাসার পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা ওবায়দুল্লা খান ।এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদরাসার সুপার মাওলানা মাজহারুল ইসলাম তালুকদার ,সহ-সহকারি শিক্ষক মাওলানা আব্দুল বারি তালুকদার, লোকেরপাড়া ও এস ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক মো:হারুন ষট রশিদ তালুকদার, অত্র মাদরাসার সহ-সহকারি শিক্ষক শাইখ হাফেজ মাওলানা খাইরুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাদরাসা হাফিজিয়া ও মুহাম্মাদিয়ার মুহুতামিম হাফেজ মাওলানা আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ভূইয়া,বিএনপি নেতা মো: কাওসার তালুকদার,ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক খন্দকার আরিফুল ইসলাম , উপ-সহকারি কৃষি কর্মকর্তা খন্দকার হুমায়ুন, লোকেরপাড়া ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ড এর সভাপতি মো: বাদশা তালুকদার, এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ বছর অত্র মাদরাসা থেকে বাংলাদেশ ইকরা তালিমুল কোরআন বোর্ড পরীক্ষায় সারাদেশের মধ্যে ৩ জন ছাত্র/ছাত্রী প্রথম স্থান অধিকার করেছে।


