ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় ২২ জন আহত
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় ২২ জন আহত আহত হয়েছেন।
স্থানীয়রা ও থানা পুলিশ জানায়, শনিবার(২৭ ডিসেম্বর)সকালে হরিপুর নামক স্থানে ঢাকাগামী বিনিময় এবং ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের মধ্যে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ২২ জন আহত হয়েছেন। দ্রুত খবর পেয়ে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। এর মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর। ১১ জনকে ইতোমধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে । বাকি ১ জনকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অবশিষ্ট ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


