শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামুর দাফন সম্পন্ন
/ ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১, ৫:০৬ অপরাহ্ন

আব্দুল লতিফ,ঘাটাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল আওয়ামীলীগের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামুর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার সংগ্রাপুর ইউনিয়নের মানিকপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ১০টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় বলে তার পরিবার সূত্র জানিয়েছে।

ঘাটাইল উপজেলার বিস্তীর্ণ পাহাড়িয়া অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান সামু ছিলেন উপজেলা আওয়ামী লীগের একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ এবং জনপ্রিয় জনপ্রতিনিধি। সাবেক সন্ধ্যানপুর ইউনিয়নের (বর্তমান সংগ্রামপুর ইউনিয়ন) ১৯৭৮ ও ১৯৮৩ সালে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। পরে ১৯৯০ সাল, ২০০৯ এবং ২০১৪ সালের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন সামু। ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহব্বায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। জেলা আওয়ামী লীগের তিনি ছিলেন সন্মানিত সদস্য।নজরুল ইসলাম খান সামু গত বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ৩টায় ঢাকার বনশ্রীতে অবস্থিত শমরিতা হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দির্ঘদিন যাবৎ ডায়াবেটিস, হৃদরোগ এবং বয়স্কজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে এবং ২ ছেলে সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকালে নজরুল ইসলাম খান সামুর নামাজে জানাজায় মানুষের ঢল নামে। জানাজায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান, সাবেক এমপি আমানুর রহমান খান রানা,উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, পৌর মেয়র শহীদুজ্জামান খান শহীদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আরজু, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান মো.আব্দুর রহিম মিয়া, প্রমুখ।এ সময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, কৃষকলীগের নেতাকর্মী জনপ্রতিনিধিরা সহ বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ জানাজায় অংশগ্রহণ করেন। অশ্রুসিক্ত নয়নে তারা তাদের নেতাকে শেষ বিদায় দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page