শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে স্ত্রীর হাত-পা বেঁধে চোখের সামনেই স্বামী ফাঁসি দিয়ে আত্মহত্যা
/ ৭৩ Time View
Update : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীর হাত-পা বেঁধে চোখের সামনেই আহাদ(২৮) নামে এক যুবক সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে পৌরসভার খরাবর এলাকায় আলিম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত আহাদ নাটোর জেলার লালপুল থানার যুগাদা ইশ্বরদী গ্রামের ইউনুছ আলীর ছেলে। পরিবার নিয়ে সে পৌরসভার খরাবর এলাকায় আলিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। কাজ করতেন প্রাণ আর এফ এল এর উপজেলা বিক্রয় প্রতিনিধি হিসেবে।

জানা গেছে, আহাদ তার স্ত্রী লিমা খাতুনকে(২০) নিয়ে ১ মাস যাবত ঘাটাইল পৌরসভার খরাবর এলাকায় আলিম উদ্দিনের বাসায় ভাড়া থাকতেন। তাদের ২ মাস বয়সি একটি ছেলে সন্তানও রয়েছে।

প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, তাদের মধ্যে পারিবারিক কলহ ছিলো। এর জের ধরেই শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে আহাদ তাদের থাকার ঘরে দরজা দিয়ে স্ত্রী লিমা খাতুনের হাত পা চেয়ারের সাথে বেঁধে স্ত্রীর সামনেই সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা এসে সাবল দিয়ে ঘরের দরজা ভেঙ্গে আহাদকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে স্ত্রী লিমা খাতুন কোন মন্তব্য করেনি।

ঘাটাইল থানার এসআই রফিকুল ইসলাম জানান, কি কারণে আত্মহত্যা করতে পারে তা জানা যায়নি। তদন্ত করে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page