ঘাটাইলে স্বামীর সাথে রাগ করে ফাসিতে ঝুলে স্ত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ঘাটাইলে স্বামীর সাথে রাগ করে ফাসিতে ঝুলে আত্মহত্যা করেছে গৃহবধু শান্তা আক্তার(১৮)।

বুধবার(২২মে) সকালে উপজেলার দেওপাড়া ইউনিয়নে গন্ডকোষ চৌরাসা গ্রামে এ ঘটনা ঘটে।গৃহবধূ শান্তা ঐ গ্রামের মামুনের স্ত্রী। lইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, মামুনের স্ত্রীর সাথে বিয়ের পর থেকেই মাঝে মধ্যে ঝগড়া হতো।সকালে তার স্বামী মামুন ব্যাটারীচালিত অটো চালাতে যায়।প্রতিবেশী এক মহিলা গৃহবধু শান্তা কে ডাকা ডাকি করে । কোন সারা শব্দ না পেয়ে জানালা উকি দিয়ে দেখে ঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুলে আছে। তার ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে পুলিশ কে খবর দেয়।এ বিষয়ে দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন হেপলু ঘটনার সত্যতা স্বীকার করে জানান লাশ আমার ইউপি সদস্য কে পুলিশের কাছে হস্তান্তরের কথা বলেছি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


