ঘাটাইল প্রতিনিধি ঃ- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৬৪ জেলার অভ্যন্তস্থ ছোট নদী ও খাল জলাশয় পুনঃ খনন প্রকল্প ১ম পর্যায়ে এর আওতায় ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের টোক নদীর ৭.কিঃমিঃ পুন খনন কাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩ জানুয়ারী) বিকেলে জামুরিয়া ইউপি চেয়ারম্যান ইকলাখ হোসেন খান শামীম এর সভাপতিত্বে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড টাঙ্গাইল জেলা সৌজন্যে, হেলনা পাড়া প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের স্থানীয় সাংসদ আতাউর রহমান খান।

সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আমানুর রহমান খান রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম,জামুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মোঃ নুরুল ইসলাম, জিবিজি সরকারী কলেজের সাবেক জিএস আলমগীর হোসেন বাবু,টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের শ্রমিক নেতা মোঃ জহিরুল ইসলাম,টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আসিফ সিদ্দিকী প্রমুখ।


