নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপির উদ্যোগে
ঘাটাইলে ১০ টি স্কুল, কলেজ,মাদরাসার শিক্ষক ও ছাত্র/ছাত্রী ও শিক্ষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। 
মঙ্গলবার (২৩ সেপ্টেম্ব) দিনব্যাপী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ১ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ১০ টি স্কুল, কলেজ , মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ গাছের চারা উপহার প্রদান করা হয়।
চারা বিতরণ করেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঘাটাইলে বিএনপির সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন,যূগ্ম সম্পাদক আনোয়ার আজিম রানা, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো: সুফি ছিদ্দিকী, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক,উপজেলা বিএনপির প্রচার সম্পাদক তরিকুল ইসলাম সুলতান,পৌর যুবদলের সাধরণ সম্পাদক শাহেদ পারভেজ প্রমুখ। এছাড়া বিএনপি, যুবদল,ছাত্রদল,শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।বিএনপির এই নেতা বলেন এধরনের উন্নয়নকাজ ভবিষ্যৎ অভ্যাহত থাকবে।


