মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ঘাটাইলে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্ধোধন
/ ৯৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯, ৩:৫১ অপরাহ্ন

আব্দুল লতিফ, ঘাটাইল প্রতিনিধি:‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার বিকেলে ঘাটাইল উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা পূরণ, দারিদ্র বিমোচন এবং স্নিগ্ধ ও নির্মল পরিবেশ সংরক্ষণের জন্য বনজ ও ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে ঘাটাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই ফলদ বৃক্ষ মেলার আয়োজন করেছে।

র‌্যালিতে অংশগ্রহণকারী অতিথিগন


প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল -৩ (ঘাটাইল) আসনের সাংসদ আলহাজ্ব আতাউর রহমান খান । উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম । উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান। ভাইস চেয়ারম্যান কাজী আরজু মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী ,সরকারি জিবিজি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিয়ুর রহমান মিয়া প্রমূখ। এ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গনমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল মতিন বিশ্বাস।এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। বিভিন্ন নার্সারী মালিকরা ,বিভিন্ন বিভাগের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা র‌্যালিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ করেন । পরে তিনি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে মেলায় স্টল পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page