শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
/ ৪১ Time View
Update : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯, ৯:২৩ অপরাহ্ন
ঘাটাইলে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী
ঘাটাইলে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও যুব সমাবেশের মধ্য দিয়ে সোমবার (১১ নভেম্বর) আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ঘাটাইলের কলেজ মোড় চত্বর থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘাটাইলের শহীদ আব্দুস সাত্তার রোডস্থ সাবেক সংসদ সদস্য আলহাজ আমানুর রহমান খান রানার বাসভবন প্রাঙ্গণে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিটন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ সুজন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কফিলুর রহমান ভুটান, টাঙ্গাইল জেলা যুবলীগের বিজ্ঞান প্রযুক্তি ও তথ্য বিষয়ক সম্পাদক জুলফিকার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক গিয়াস উদ্দিন বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক শাহরিয়ার মানিক, ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক রনি তালুকদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আরিফ হোসেন, যুব নেতা আনিছ আহমেদ, লিয়াকত শিকদার, সরকারি জিবিজি কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সালেহ আহমেদ সোহাগ, ছাত্রলীগ নেতা তুহিন শেখ, উপজেলা ছাত্রলীগের নেতা মোঃ ইয়াছিন মিয়া প্রমুখ। বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে সাবেক সংসদ সদস্য আলহাজ আমানুর রহমান খান রানার বাসভবনে কেক কেটে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page