মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ঘাটাইলের ওবায়দুল হক নাসিরের ধানেরশীষের আখেরি মিছিলে জনতার ঢল
/ ১৯৯ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলের ওবায়দুল হক নাসিরের ধানেরশীষের আখেরি মিছিলে জমেছে জনতার ঢল।সোমবার(৯ফেব্রুয়ারি) দুপর ১টার পর থেকে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর সভা থেকে মিছিল নিয়ে মাঠে প্রবেশ করলে ঘাটাইল গণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় ভরে যায়। সমাবেশের পর একটি মিছিল বেড় করা হয়।মিছিল বেড় হলে পুরো শহর জনসমুদ্রে পরিণত হয়। তৃণমূল বিএনপি নেতাকর্মী, সমর্থক ও ভোটারগণ কলেজ মাঠে এসে মিলিত হয় উপজেলা নেতৃবৃন্দের সাথে। এ নির্বাচনী জনসমাবেশের অবস্থা দেখে সাধরণ মানুষের মাঝে আলোচনার জ্বড় উঠেছে।সিম কোম্পানির তথ্যানুযায়ী জানাযায়,আজ ঘাটাইলে নতুন করে এক লক্ষ ৫ হাজার মোবাইল প্রবেশ করেছে।
তাছাড়া প্রার্থীকে ঘিরে নির্বাচনী মাঠে আলাদা উত্তাপও ছড়িয়ে পড়েছে।বিএনপি প্রার্থী ওবাইদুল হক নাসির এর জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখে অনেকের ধারনা পাল্টে গেছে বলে জানায় এলাকার সাধারণ মানুষ। সমাবেশে নাসির বলেন, আমার নেত্রী ধানেরশীষ দিয়ে মারা গেছেন আমার বড় কষ্ট লাগছে আপনাদের এই ভালোবাসা আমার দেশ নেত্রীকে দেখাতে পারলাম না। তবে যদি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হতে পারি তাহলে ঘাটাইলের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতকরণ এবং কৃষকদের সহায়তা,মাদক মুক্ত ঘাটাইল, শিক্ষার মান উন্নয়ন করবো ইনশাআল্লাহ । তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আজকের বিএনপির জনসভা শুধু একটি সমাবেশ নয় এটা জনতার ভালোবাসার অপ্রতিরোধ্য জোয়ার।
এই জোয়ার থামানো যাবে না, কারণ মানুষ আমাকে চায়, আমাকে মন দিয়ে ভালোবাসে তা আজ এই সারে ৪ বছরে উপলব্ধি করতে পারছি। মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আর ভালোবাসাই প্রমাণ করে আগামী দিনে ঘাটাইলের জনগণের ভোটে নির্বাচিত সেবক হতে পারবো ইনশাআল্লাহ । তিনি বলেন, ঘাটাইলে উন্নয়নের ধারা ফিরিয়ে আনতে হলে জনগণের সক্রিয় সমর্থন দরকার।”তিনি আরো বলেন,বিএনপির করলে ধানেরশীষের বাইরে থাকার সুযোগ নাই।পরিশেষে সকলের নিকট একটি করে ভোট ও দোয়া প্রার্থণা করেন ওবায়দুল হক নাসির।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page