লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ঘাটাইলে লোকেরপাড়া আইডিয়াল স্পোর্টিং ক্লাব বনাম বীরসিংহ স্পোর্টিং ক্লাবের মধ্যে এক পীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় লোকেরপাড়া আইডিয়াল স্পোর্টিং ক্লাব ও বীরসিংহ স্পোর্টিং ক্লাবের মধ্যে পীতি ফুটবল খেলা বীরসিংহ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ৬০ মিনিটের উত্তেজনাপূর্ন এ খেলায় প্রথমার্ধে কোন গোল না হয়ে খেলা অমিমাংসিত থাকলেও দিত্বীয়ার্ধে লোকেরপাড়া স্পোর্টিং ক্লাব গোল করে বিজয় অর্জন করে।লোকেরপাড়া আইডিয়াল স্পোর্টিং ক্লাবের পক্ষে গোলটি করেন মো:বিদুৎ খান। এসময় উপস্থিত ছিলেন ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শরীর চর্চা শিক্ষক মো: হারুন রশিদ ,লোকেরপাড়া আইডিয়াল স্পোর্টিং ক্লাবের সভাপতি মো: ইব্রাহীম ভূইয়া,সাধারণ সম্পাদক আব্দুল লতিফ ভূইয়া প্রমূখ।এছাড়াও অসংখ্য দর্শক এ খেলা উপভোগ করেন।


