নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলের লোকেরপাড়া আলহাজ্ব ফজর উদ্দিন মহিলা হাফিজিয়া ও কওমি মাদরাসার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বাদ জুম্মা মাদরাসা মাঠ ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা। এ অনাড়ম্বর পূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো জাহিদ হোসেন, চেয়ারম্যান সি ও ইউ,ও ডিরেক্টর ইউ কে এমসি ম্যানেজমেন্ট কলেজ যুক্তরাষ্ট্র। ভূঞাপুর বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদরাসার সুপার মাওলানা মাজহারুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,অত্র মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল বারি তালুকদার,সাধারণ সম্পাদক এড: বেলায়েত হোসেন খান, বিশেষ অতিথি ছিলেন ভূঞাপুর লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মো: তৈয়মুর হাসান লিটন বিশিষ্ট কবি সাহিত্যিক মো: সাইফুল ইসলাম ভুঞা,ঘাটাইল উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ভূইয়া, ঢাকা আইনজীবী ছাত্র ফোরামের সদস্য মো: ইদ্রিস আলী ভূইয়া,অবসর শিক্ষক লিয়াকত আলী ভূঞা, সাবেক পুলিশ কর্মকর্তা হারুন অর রশি্দ, মাদরাসা হাফিজিয়া ও মুহাম্মাদিয়ার মুহুতামিম হাফেজ মাওলানা আব্দুল হান্নান,বীর মুক্তিযোদ্ধা মাকসুদুর রহমান মুক্তা,লোকেরপাড়া ও এস ফাজিল মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মো: কাওসার আহম্মদ তালুকদার,অব:পুলিশ আব্দুল মজিদ,যুবদল নেতা আসিব ইকবাল,আব্দুল মান্নান প্রমুখ।এছাড়া অনুষ্ঠানে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


