নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলের লোকেরপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জানুয়ারি )রাত ৮টায় মো: খালেক শেখ এর বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।এতে ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো:বাদশা তালুকদার এর সভাপতিত্বে উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহীম ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি মো: সুরুজ মন্ডল, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লোকেরপাড়া কেন্দ্র কমিটির সভাপতি মো:মাজহারুল ইসলাম,ভূঞাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো:আব্দুল আলিম চকদার, যুবদলের যুগ্ম আহবায়ক রন্জু মন্ডল, শিক্ষানবীশ আইনজীবী ইদ্রিস আলী ভুঞা,লোকেরপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহাদত হোসেন, সহ-সভাপতি মো:কবির হোসেন আকন্দ,যুগ্ম আহবায়ক খন্দকার হাফিজুর রহমান আরিফ,জাকির হোসেন, যুবদল নেতা আব্দুল মান্নান তালুকদার, আসিফ ইকবাল ভুইয়া, লোকেরপাড়া ইউনিয়ন বিএনপির ঘাটাইল উপজেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মন্ডল,লোকেরপাড়া ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি মো: লূৎফর রহমান তালুকদার, স্বেচ্ছা সেবক দলের সভাপতি আব্বাস মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান প্রমূখ। এ সময় উপস্থিত বক্তারা ধানেরশীষ প্রতিকের কাজ করার অভিমত ব্যক্ত করেন।বক্তারা আরো বলেন কিছু কিছু লোক ভুল পথে থাকলেও এখন সবাই নিজ দলের ধানেরশীষ প্রতিকের কাজ করা শুরু করছে। বিএনপি করলে ধানেরশীষে ভোট দিব এর বাইরে থাকার সুযোগ নাই।১৭ বছর ভোট দিতে পারি নাই এবার সুযোগ কাজে লাগাতে হবে।উঠান বৈঠকে মহিলা ভোটারসহ বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


