নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলের লোকেরপাড়া ও এস ফাজিল মাদরাসার দাখিল ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্সপতিবার (১৬এপ্রিল) বেলা ১১টায় মাদরাসা হলরুমে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক অনাড়ম্বর পূর্ণ পরিবেশে এ বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো: বখতিয়ার খান।
এতে সভাপতিত্ব করেন মাদরাসার বর্তমান অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম। পরীক্ষার্থীদের সার্বিক মঙ্গল ও সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাদরাসার আরবি প্রভাষক মো: তোফাজ্জল হোসেন,অত্র মাদরাসার ইংরেজি প্রভাষক মো: সুলতান মাহমুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট কবি মো: সাইফুল ইসলাম ভূঞা, বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদরাসার সুপার মাওলানা মাজহারুল ইসলাম ,অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা হারুন অর রশি্দ, মাদরাসা হাফিজিয়া ও মুহাম্মাদিয়ার মুহুতামিম হাফেজ মাওলানা আব্দুল হান্নান,বীর মুক্তিযোদ্ধা মাকসুদুর রহমান মুক্তা, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ভূইয়া, মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মো: কাওসার আহম্মদ তালুকদার কায়েস, বিদ্যুৎসাই সদস্য খন্দকার মো: মাসুম আল মামুন,অভিভাবক প্রতিনিধি,আব্দুল হামিদ ভাষা, মো: বাদশা তালুকদার প্রমুখ। এ সময় বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,আজকের এই বিদায় কোনো শেষ বিদায় নয়, বরং তোমাদের জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা। তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। তাই এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে সততা, পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে।”
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


