নিজস্ব প্রতিবেদক: ইউনিয়ন বিএনপির কার্যালয় লোকেরপাড়া বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম বা্র্ষিকী পালন করা হয়েছে।
১৫ আগষ্ট ২৫ইং গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদার ৮১তম শুভ জন্মদিন উপলক্ষে শুক্রবার( ১৬ আগষ্ট) বিকেলে ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন লোকেরপাড়া মাদরাসা হাফিজিয়া ও মুহাম্মাদিয়ার মুহুতামীম মো: আব্দুল হান্নান।এ সময় উপস্থিত ঘাটাইল উপজেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহীম ভূইয়া,লোকেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো:আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক মো: ফরহাদ হোসেন,উপজেলা বিএনপির সদস্য মো: লূৎফর রহমান তালুকদার,মো:আব্দুল লতিফ মিয়া,ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মো: মজিবর তালুকদার, ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: নজরুল ইসলাম,যুগ্ম-আহবায়ক মো: আরিফুল ইসলাম আরিফ,মো: মিজানুর রহমান আলম,লোকেরপাড়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো:বাদশা তালুকদার প্রমূখ। বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


