শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
চিতাই নদীর খাল দীর্ঘ ২০ বছর পর উদ্ধার
/ ৯১ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের  ঘাটাইল


উপজেলা দেউলাবাড়ী ইউনিয়নে পাঞ্জানা গ্রাম দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা চিতাই নদীর খাল দীর্ঘ ২০ বছর পর উদ্ধার করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই খাল উদ্ধার করা হয়।স্থানীয়রা জানায়, পাঞ্জানা গ্রামের কিছু লোক নিজেদের সুবিধার জন্য জনগুরুত্বপূর্ণ ‘চিতাই খাল’টি ভরাট করে জবরদখল করে রাখে। প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘের খালটি উত্তর-দক্ষিণে প্রবাহমান। দক্ষিণে পাঞ্জানা এবং উত্তরে রাম চন্দ্রপুর গ্রাম অবস্থিত। কালের বিবর্তনে কতিপয় অসাধু ব্যক্তি নিজেদের সুবিধার জন্য খালটি ভরাট করে জবরদখল করে রাখে।এক সময় ওই খাল থেকে কৃষি জমিতে সেচ দেওয়া হতো এবং প্রচুর মাছ পাওয়া যেত। ভরাট করার ফলে বন্যায় কৃষকের ফসলের ক্ষতি হতো এবং শুষ্ক মৌসুমে পানি পাওয়া যেতো না । ফলে চিতাই খালের দুই তীরের প্রায় আটশ’ মানুষ সুবিধা বঞ্চিত ছিল। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় পানি প্রবাহ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করে খাল খননের ব্যবস্থা করা হয়। ঘাটাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) এনামুল হক জানান, উপজেলা দেউলাবাড়ী ইউনিয়নের পাঞ্জানা গ্রামে গ্রামীণ রাস্তায় উপজেলা প্রশাসন ব্রিজ নির্মাণ করে- সেজন্য রাস্তার প্রয়োজন হয়। পরে খালটি দখলমুক্ত করে এলাকাবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার(ইএনও) মো. আবু সাঈদ জানান, “জনগুরুত্বপূর্ণ কোনো জায়গা যদি কেউ জবরদখল করে রাখে তাহলে প্রশাসনের পক্ষ থেকে তা দখলমুক্ত করে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page