নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ছোট মনিরের করোনা মুক্তি কামনায় ভ‚ঞাপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতার সঞ্চালনে দোয়া মাহফিল পূর্ব আলোচনা অনুষ্ঠানে করোনাকালিন সময়ে গণসচেতনতা সৃষ্টিতে সংসদ সদস্যের অবদানের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন,সাহিনুল ইসলাম তরফদার বাদল,উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা,ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু,গোবিন্দাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকরাম উদ্দিন তারা মৃধা, আমিনুল ইসলাম আমিন,অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদল,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু,ভূঞাপুর বাজার বণিক সমিতির সভাপতি নুরুজ্জামান চকদার,গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদার, আওয়ামীলীগ,কৃষকলীগ,যুবলীগ ও ছাত্রলীগর বিভিন্ন স্তরের নেতা কর্মীগণ। দোয়া মাহফিল পরিচালনা করেন ভূঞাপুর কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম।
উল্লেখ্য, গত সোমবার (২১ সেপ্টেম্বর) সংসদ সদস্য ছোট মনিরের করোনা পজেটিভ শনাক্ত হয়। বর্তমানে তিনি ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


