টাঙ্গাইলে জেলা প্রশাসকসহ নতুন করে ৫২ জন করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে জেলা প্রশাসকসহ নতুন করে ৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫’শ ১৫ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের ৩ জন কর্মকর্তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়। এর প্রেক্ষিতে করোনা ভাইরাস টেস্টের জন্য ওই দিনই নমুনা জমা দেন নবাগত জেলা প্রশাসক মো. আতাউল গনি। পরে মঙ্গলবার সকালে তার টেস্টের রিপোর্ট পজেটিভ আসে।মঙ্গলবার (২৮ জুলাই)জেলা সিভিল সার্জন মোহাম্মদ ওয়াহীদুজ্জামান ডিসিসহ টাঙ্গাইলে ৫২ জন করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


