শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে বাসের ভিতর প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার
/ ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮, ৯:০৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের বঙ্গবন্ধুসেতু পূর্ব এলাকায় ভূঞাপুরের পাথাইলকান্দি বাসস্ট্যান্ডে গত ৩০ সেপ্টেম্বর রাতে বাসের ভিতর রানু খাতুন(২৮)এক প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামী বাস চালক আলম খন্দকার ওরফে বিষু মিয়াকে(৪৫) গ্রেফতার করেছে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টারদিকে নিকরাইল ইউনিয়নের ২ নং পুণর্বাসন এলাকার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ভূঞাপুর উপজেলার ৪ নং পুনর্বাসন এলাকার ইন্নছ আলীর ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই কবিরুল হক জানান গত ৩০ সেপ্টেম্বর রাত পৌনে ১২টার দিকে টাঙ্গাইল থেকে একটি লোকাল বাস যাত্রী নিয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব ভূঞাপুরের পাথাইলকান্দি বাসস্ট্যান্ডে আসে। বাসের চালক আলম খন্দকার টাঙ্গাইল বাসস্ট্যান্ডে ঘুরতে থাকা এক প্রতিবন্ধী নারীকে গাড়িতে তুলে নিতে বলে হেলপার নাজমুলকে। হেলপার ওই প্রতিবন্ধীকে গাড়িতে তুলে পেছনের আসনে বসিয়ে রাখে।বাস পাথাইলকান্দি বাসস্ট্যান্ডে পৌছালে সব যাত্রী নেমে যায়।এসময় বাসের চালক আলম খন্দকার ওই নারীকে ধর্ষণ করে। এ সময় হেলপার নাজমুল গেট আটকে পাহারায় থাকে। প্রতিবন্ধী নারীর চিৎকারে পাথাইলকান্দি বাজারের পাহারাদার বাসের কাছে গিয়ে ঘটনা দেখতে পান। তিনি টহলরত পুলিশকে জানান। টহল পুলিশ সেখানে গিয়ে বাসের হেলপার নাজমুলকে আটক করে। কিন্তু ধর্ষক আলম খন্দকার জানালা দিয়ে পালিয়ে যায়। পরে ওই নারীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এঘটনায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নুরে আলম বাদী হয়ে বাসের চালক আলম খন্দকার ও হেলপার নাজমুলকে আসামি করে ৩১ সেপ্টেম্বর একটি ধর্ষণ মামলা দায়ের করেন । প্রাাথমিক জিজ্ঞাসাবাদে এবং আদালতে হেলপার নাজমুল ধর্ষণের কথা স্বীকার করে।এই মামলার প্রধান আসামি বাস চালক আলম খন্দকার পলাতক ছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টারদিকে নিকরাইল ইউনিয়নের ২ নং পুণর্বাসন এলাকার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, বাসের চালক আলম খন্দকার প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই প্রতিবন্ধী নারীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে বৃহস্পতিবার দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page