শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
দলীয় সিদ্ধান্ত না মানায় বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার
/ ৯৮ Time View
Update : মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৭:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় সিদ্ধান্তকে অমান্য করে দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির নেতা মোস্তাফিজুর রহমান তালুকাদার বাবলুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

সোমবার (৬ মে) টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বহিষ্কৃত নেতা মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান।

জানা যায়, দ্বিতীয় ধাপে আগামী ২১ মে ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, দলীয় সিদ্ধান্তকে অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় উপজেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলুকে গত ২ মে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করে দলের হাইকমান্ড এবং চিঠি প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হয়েছিল। কিন্তু সে চিঠির জবাব দেননি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page