শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন ভূঞাপুর থানায় পুলিশ হেফাজতে
/ ৪৫ Time View
Update : সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৫:২৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর জনতা ব্যাংক থেকে দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন ভূঞাপুর থানায় পুলিশ হেফাজতে ।

রোববার(১৯ মার্চ ) জনতা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বের হওয়ার সময় দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজিয়ে ছিলেন মালেক হাজারী। সে টাকা উত্তোলন করে তার ভাগিনার কাছে দিয়েই ব্যাংকের সিঁড়িতে বসে পড়ে এবং বলতে থাকে তার হাতে আঘাত করে টাকার ব্যাগ ছিনতাই হয়েছে। আহতের ভাব ধরে ভূঞাপুর হাসপাতালে চিকিৎসা নেন তিনি।পরে থানায়্ এসে অভিযোগ দেয় তার দশ লাখ টাকা ছিনতাই হয়েছে।তাদেরকে আমি চিনতে পেরেছি।এলাকাবাসি জানায়, আব্দুল মালেক ওরফে মালেক হাজারী ঘাটাইল উপজেলার মনোহড়া গ্রামের ইসহাক মিয়ার ছেলে। তার জন্ম স্থান ঘাটাইল উপজেলার দশানী বকশিয়া গ্রামে, প্রায় বিশ বছর আগে মনোহড়া গ্রামে গিয়ে বাড়ি করে বসবাস করে আসছেন। সেখানে নানান অপকর্মে জড়িত থাকার কারনে বেশী দিন থাকতে পারেনি বিধায় আবারও দশানী বকশিয়াতে বাড়ি করে বসবাস করতেছেন। ইতিমধ্যে তার অপরাধের খাতায় হত্যা মামলা সহ জমি দখলের একাধিক মামলা জমা হয়েছে। এসব অপরাধে জড়িত থাকার কারনে এলাকার লোকজন তার নাম দিয়েছে মালেক হাজারী। হাজার অপরাধের জন্য তার নাম নাকি হাজারী মালেক। শুধু মালেক বললে এলাকায় কেউ তাকে চিনে না। হাজারী মালেক হিসেবে খুব পরিচিত সে।বিষয়টি বিভিন্ন পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম তাৎক্ষণিক ভাবে শাহ আলম নামে একজন কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। ঘটনা তখনই অন্য দিকে মোড় নিতে থাকে। জানা যায় শাহ আলমের সাথে তার দীর্ঘ দিনের জমি সংক্রান্ত মামলা রয়েছে। যার প্রতিশোধ নিতে শাহ আলম কে ফাসাতে সে এই ছিনতাইয়ের নাটক সাজিয়েছে।অবশেষে রাত ১২ টায় দশ লাখ টাকা মালেকের মেয়ে রানী আক্তারের বাসা ভূঞাপুরের গনেশের মোড় এলাকা থেকে উদ্ধার করে। মালেক এখন ভূঞাপুর থানার পুলিশ হেফাজতে আছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page