শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লক ডাউনের প্রতিবাদে ভূঞাপুর বিএনপির বিক্ষোভ সমাবেশ ভূঞাপুরে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন অনুষ্ঠিত ভূঞাপুরে বীর মুক্তিযোদ্ধার জমির আধাপাকা ধান কেটে নেওয়ার অভিযোগ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত ঘাটাইলে রাস্তার মাঝখানে পাকা ঘর নির্মাণ, দুর্ভোগে একালাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভূঞাপুরে দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  ভূঞাপুরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত সাবরেজিস্টার রায়হান ভূঞাপুরে এনপিবির প্রথম বর্ষপূর্তি উদযাপন ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লক ডাউনের প্রতিবাদে ভূঞাপুর বিএনপির বিক্ষোভ সমাবেশ
/ ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লক ডাউনের প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে সকাল থেকে উপজেলার সকল ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাসস্ট্যান্ডস্থ্য পলাশ চত্বরে এসে সমবেত হয়। পরে উপজেলার পৌর শহরে বিশাল শো ডাউন শেষে একই স্থানে এসে সমাবেশ করে।এতে সভাপতিত্ব করেন ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড:গোলাম মোস্তফা। সমাবেশে  নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লক ডাউন নৈরাজ্য ঠেকাতে কঠোর হুশিয়ারী দেন উপস্থিত নেতৃবৃন্দ।এসময় বাকশাল কায়েম, গণহত্যা ও নিষিদ্ধ আওয়ামী লীগের অতীতের কর্মকাণ্ডের পাশাপাশি বর্তমানেও সন্ত্রাসী কার্যকলাপ তুলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সাবেক চেয়ারম্যান ও ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু। তিনি বলেন, অতীতের মতো বর্তমানেও কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার স্থান বাংলাদেশে হবে না। দেশের মাটিতে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার হুঁশিয়ারি দেন তিনি। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো :গিয়াস উদ্দিন ফকির, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো:হাবিবুর রহমান ভূট্রো,বাজার বণিক সমিতির সভাপতি মো: মিন্টু তরফদার,  সাধারণ সম্পাদক মো :জাহাঙ্গীর হোসেন ফকির উপজেলা যুবদলের আহবায়ক মো: জুলহাস উদ্দিন, শ্রমিক নেতা মফিজুল ইসলাম,আলমগীর হোসেনসহ অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page