লোকাল নিউজ ডেস্কঃটাঙ্গাইলের ভূঞাপুরে বর্ণিল আলোকসজ্জাসহ নানা আয়োজনে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাল সোনালী ব্যাংক ভূঞাপুর শাখা।বর্ষবরণ উপলক্ষে বর্ণিল সাজের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।

প্রতি বছরের চেয়ে এবছর ভিন্নভাবে কাউন্টার গুলোকে আগে থেকেই প্রস্তুতি নিয়ে সাজিয়ে রেখেছেন নানা রংয়ের ফিতা,ফুল ও বেলুন দিয়ে । এদিকে, সময়ের তারতম্যের কারণে ২০১৯ সালকে বিদায় জানিয়ে আগে থেকেই বর্ণিল সাজের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়। নতুন বছরকে সবার আগে বরণ করতে সোনালী ব্যাংক ভূঞাপুর শাখার আলোকসজ্জা ছিলো চোখে পড়ার মত।নতুন বছরকে আমন্ত্রণ জানানোর উৎসবে মেতে ওঠার ক্ষেত্রে সোনালী ব্যাংক ভূঞাপুর শাখা ছিল অন্যতম।

সোনালী ব্যাংক ভূঞাপুর উপজেলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, আমরা গ্রাহকসেবার মান বৃদ্ধি করেছি সেবার মান আরো ভালো হবে আশা করছি। সোনালী ব্যাংক ভূঞাপুর উপজেলা শাখার পক্ষ থেকে সকল গ্রাহক ও জনসাধরনকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।


