শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
বাদাম চাষে ব্যস্ত ভূঞাপুর যমুনার চরাঞ্চলের কৃষক
/ ১৮ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২০, ৫:৪১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: বাদাম চাষে ব্যস্ত সময় পার করছে টাঙ্গাইলের ভূঞাপুর যমুনার চরাঞ্চলের কৃষকরা। সম্প্রতি বন্যার পানি নেমে যাওযায় চরাঞ্চলে চার দিকে জেগে উঠেছে বালু চর আর এ অঞ্চলে বাদাম চাষ শুরু করছেন কৃষকরা।

তাদের সাথে পরিবারের লোকজন বাদাম বীজ বপন করতে সাহায্য করেছেন। উপজেলার চিতুলিয়াপাড়া, কালিপুর, বলরামপুর, গাবসারা, রেহাইগাবসারা, বেলটিয়াপাড়া, রুলীপাড়া, জুঙ্গীপুর, সরইপাড়া, কুঠিবয়ড়া, বাসুদেবকোল, ভদ্রশিমুল, শুশুয়া, গোবিন্দপুর, নলছিয়া, রামপুরসহ আরো অনেক গ্রামের কৃষকরা এলাকায় বাদাম চাষ করছেন।যমুনা নদীর ভাঙন এবং বন্যাকবলিত এলাকার মানুষ তাদের ক্ষতি পুষিয়ে নিতে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে বাদাম বীজ বপন করা শুরু করছেন তারা।

সরজমিনে চরাঞ্চলের কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, বাদাম চাষের জন্য কৃষকরা জমি প্রস্তুত করছেন, কেউ বাদামের বীজ বপন করছেন, কেউ লাঙল টানছেন আবার অনেক চাষিরা বীজ বপন করা জমি পরিচর্যা করছেন। গ্রামীণ নারীরাও বাদাম চাষে বিশেষ ভূমিকা রাখছেন। বাড়ির কাজের পাশাপাশি ছেলেদের সাথে মেয়েরাও সহযোগিতা করছেন। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কাজ করছে স্কুল পড়ূয়া ছোট ছোট ছেলে মেয়েরাও। কাক ডাকা ভোরে সূর্য উঠতে না উঠতেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাষিরা মাঠে বাদাম বীজ বপনে দিনভোর কাজ করছেন। রামপুর গ্রামের বাদাম চাষি মোঃ নওশের আলী সেখ বলেন, “বিগত বন্যায় আমাদের অনেক ক্ষতি হয়েছে এবং এই ক্ষতি পুষিয়ে নিতে পুরোদমে বাদাম বীজ বপন ও ক্ষেতের পরিচর্যা করতে হচ্ছে”।

কৃষকদের সাথে আলাপ চাড়িতায় জানাযায়,অল্প খরচ, কম পরিশ্রমে এবং কম সময়ে বাদাম চাষে অধিক লাভবান হওয়া যায়। বাদাম চাষে বিঘাপ্রতি খরচ হয় প্রায় ৪ হাজার থেকে ৫ হাজার টাকা । আর বাদাম বিঘাপ্রতি ফলন পাওয়া যায় প্রায় ৮ থেকে ১০ মণ। হাট বাজারে বাদামের ভালো দাম থাকায় খরচ বাদে বিঘাপ্রতি লাভ হয় প্রায় ১০ হাজার থেকে ১২ হাজার টাকা। সরইপাড়া গ্রামের বাদাম চাষি হযরত আলী বলেন, গত বছর আমি ৪ বিঘা জমিতে বাদাম চাষ করে ভালো ফলন এবং বাজারে ভালো দাম পেয়েছিলাম। তাই এ বছর ৬ বিঘা জমিতে বাদাম চাষ করেছি। আবহাওয়া ভালো থাকলে এবারো ভালো ফলন হবে বলে আশা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল বলেন, “যমুনা চরাঞ্চলে বাদাম চাষের জন্য খুবই উপযোগী।
এরই মধ্যে যমুনার চরাঞ্চলে বাদাম চাষ শুরু করছেন কৃষকেরা। মাত্র আড়াই থেকে ৩ মাসের মধ্যে কৃষকের ঘরে উঠবে বাদাম । সুস্বাদু ও ভিটামিন সমৃদ্ধ এই ফসল একদিকে যেমন খাদ্যে যোগান দিয়ে থাকে তেমনি তেলের চাহিদা পূরণ করে। বাদামের কচি পাতা কেটে কৃষকরা তাদের গরু-ছাগলকে খাওয়ান। এতে গরু-ছাগল তাড়াতাড়ি স্বাস্থ্যবান হয়। তাছাড়া অন্য ফসলের মতো বাদামের জমিতে সার ও কীটনাশক প্রয়োগ করতে হয় না। এ বছর ১হাজার ৮৫০ হেক্টর জমিতে বাদাম চাষ করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে বিগত বছরগুলোর চেয়ে এ বছর বাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। তিনি আরো বলেন, এ বছর কৃষকদের সহযোগিতা করার জন্য ১হাজার ৬’শ কৃষক পরিবারের তালিকা তৈরি করা হয়েছে কিছু দিনের মধ্যে সরকারের বরাদ্দকৃত প্রণোদনা কৃষকদের মাঝে বিতরণ করা হবে।যখন যা প্রয়োজন আমরা কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page