শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে বিজয় দিবসেও নির্বাচনী মিছিল
/ ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০, ১০:২২ পূর্বাহ্ন

আরিফুজ্জামান: পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মহান বিজয় দিবসের দিনেও দূর দুরান্ত থেকে এবং স্থানীয় জনগণ নিয়ে মিছিল সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহিদ হাসান। তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৯নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান। তিনি দ্বিতীয় বারের মতো ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী পদে নির্বাচনী প্রচার-প্রচারণা করে যাচ্ছেন।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সকালে আওয়ামী লীগ নেতা জাহিদ হাসানের নেতৃত্বে এই মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে । এসময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য
আজহারুল ইসলাম প্রমুখ । যার একটি ভিডিও ফেসবুক লাইভ ও পোস্ট সামাজিক যোগাযোগ গণমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ভাইরাল হয়। এ-নিয়ে পৌর এলাকায় বইছে আলোচনা ও সমাচেলনার ঝড়।

ভূঞাপুর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন বলেন, আজ মহান বিজয় দিবস আজকের দিনে বিজয় দিবসের শ্লোগান থাকবে, বঙ্গবন্ধুর নামে শ্লোগান থাকবে আওয়ামী লীগের শ্লোগান থাকবে অন্য কোনো শ্লোগান থাকবে না তাছাড়া যারা আওয়ামী লীগকে ভালোবাসে বঙ্গবন্ধুকে ভালোবাসে তারা কখনোই বিজয় দিবসে অন্য কোনো শ্লোগান দিবে না। জাহিদ দিয়েছে তার মানে আমি মনে করি তিনি দল সম্পর্কে সাংগঠনিক কোনো দক্ষতা নাই এবং সংগঠনের সম্পর্কে কোনো জ্ঞান নাই।

উপজেলা সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী খন্দকার জাহিদ হাসান
মুঠোফোনে জানান- ১৬ ডিসেম্বর, আমাদের মহান বিজয় দিবস। নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা ছিল। যদিও আমরা মহামারি করোনাভাইরাসের কারণে ব্যাপকভাবে বের হই নাই। তাই তারা একাই চলে আসছে। শহীদদের স্মরণে ফুল দিলাম।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের কাছে বিজয় দিবসে নির্বাচনী মিছিল সমাবেশ প্রসঙ্গে মুঠোফোন জানতে চাইলে তিনি জানান- এদের জন্ম তো
দেশের স্বাধীনতা যুদ্ধের পরে তাই স্বাধীনতা মর্ম তারা বুঝবে কি। তিনি আরও জানান- রাজনীতিতে এরা অপরিপক্ব, কোন সময় কি করতে হবে জানে না বলে কল কেটে দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page