শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরের যমুনার চরে স্থাপিত হতে যাচ্ছে অর্থনৈতিক অঞ্চল
/ ১০৭ Time View
Update : শনিবার, ২৯ জুন, ২০১৯, ৬:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা নদীর জেগে ওঠা চরে স্থাপিত হতে যাচ্ছে অর্থনৈতিক অঞ্চল। আর এ অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হলে পিছিয়ে পড়া চরাঞ্চলসহ জেলার হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে।প্রসার ঘটবে ব্যবসা বানিজ্যের। যমুনার ভাঙনের হাত থেকে রক্ষাপাবে পূর্বপাড়ের প্রায় ১৫ কিলোমিটার এলাকার ফসলিজমি ও বসতভিটা। সুযোগ সৃষ্টি হবে পর্যটন শিল্পেরও। শুক্রবার দুপুরে উপজেলার নিকরাইল ও গোবিন্দাসী ইউনিয়নের ৫০২.০২ একর জমিতে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল স্থাপনের নির্ধারিত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের(বেজা) নির্বাহী চেয়ারম্যান(সচিব) পবন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক ও যুগ্ম সচিব(বিনিয়োগ উন্নয়ন)মো. মনিরুজ্জামান, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.শহিদুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট,উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ,ভূঞাপুর পৌর মেয়র মাসুদুল হক মাসুদ,নিকরাইল ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানাযায় প্রতি জেলায় শিল্পাঞ্চল গড়ে তোলা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক উপজেলার নিকরাইল ও গোবিন্দাসী ইউনিয়নের ৮ টি মৌজার ৫০২.০২ একর খাস জমিতে অর্থনৈতিক জোন স্থাপনের প্রস্তাব পাঠানো হয়েছে। সেমোতাবেক এতোপূর্বে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সহ টাঙ্গাইলের তিন সংসদ সদস্য ও জেলা প্রশাসক প্রস্তাবিত ওই স্থান পরিদর্শন করেছেন।
ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ বলেন,অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য সহায়ক জাতীয় সড়ক,নদী,রেলস্টেশন,বিদ্যুৎ ও গ্যাস সুবিধা রয়েছে প্রস্তাবিত স্থানে। যা বঙ্গবন্ধুসেতু নিকটবর্তী। আর এখানে অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হলে সরকারকে ভূমি অধিগ্রহনের জন্য কোন টাকা ব্যয় করতে হবেনা। কাউকে বসতভিটা থেকে উচ্ছেদ হতে হবেনা।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান(সচিব) পবন চৌধুরী বলেন,ভূঞাপুরের চরাঞ্চলে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রস্তাবিত স্থানটি সকল দিক থেকেই উপযোগি। সেদিক বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page