নিজস্ব প্রতিবেদক : ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের আজিজুল হাকিমের বলে আউট হলেন চেতন শর্মা। বাউন্ডারি লাইনে ক্যাচ নিতেই আনন্দে ভাসল বাংলাদেশ। ফলে মাঠে কৃতজ্ঞতার সিজদাহ। উড়তে শুরু করলো বাংলাদেশের পতাকা। ভারতকে ৫৯ রানে হারিয়ে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব বাংলাদেশের ঘরে।
রোববার (৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। এ দিন বড় সংগ্রহ করতে ব্যর্থ হয় যুবা টাইগাররা। ৪৯ ওভার ১ বলে ১৯৮ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে রিজান হোসেন করেন সর্বোচ্চ ৬৫ বলে ৪৭ রান। এছাড়া শিহাব জেমস ৬৭ বলে ৪৯ ও ফরিদ হাসান করেন ৪৯ বলে ৩৯ রান।১৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। বাংলাদেশের পেসারদের তোপে ৪৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। আয়ুশ মাহাত্রী ১, বৈভব সূর্যবংশী ৯ ও আন্দ্রে সিধার্থ ২০ রান করে সাজঘরে ফিরে যান।এরপর কার্তিয়া ও অধিনায়ক মোহাম্মদ আমান মিলে চাপ সামল দেওয়া চেষ্টা করেন। তবে দলীয় ৭৩ রানে ৪৩ বলে ২১ রান করে আউট কন কার্তিয়া। তার বিদায়ের পর দ্রুতই আরও তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। হারভাংস পাংগালিয়া ৬, কিরণ চোরমেল ১ ও রানের খাতা খোলার আগেই ফিরে যান নিখিল কুমার।এরপর হার্দিক রাজকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন আমান। ৩৪ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ১১৫ রানে ৬৫ বলে ২৬ রান করে সাজঘরে ফিরে যান আমান।


