শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভুঞাপু‌রে একটি বেসরকারি ক্লিনিকের ভুল চি‌কিৎসায় প্রসূতি ও নবজাত‌কের মৃত্যুর অভিযোগ কতৃপক্ষ পলাতক
/ ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ১:২৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে একটি বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে ভুল চি‌কিৎসায় মা ও নবজাত‌কের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২৫ মে) রা‌তে ভুঞাপুর বাজারস্থ মা ক্লি‌নিক অ্যান্ড হাসপাতা‌লে এ ঘটনা ঘ‌টে। 

ওই প্রসূতির নাম লাইলী বেগম (৩০)। তিনি উপ‌জেলার গো‌বিন্দাসী ইউ‌নিয়নের খানুরবা‌ড়ি গ্রা‌মের আ‌তোয়ার হো‌সে‌নের স্ত্রী। 

জানা গে‌ছে, লাইলী বেগ‌মের প্রসববেদনা হ‌লে স্বজনরা তাকে ভুঞাপুর স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যান। হাসপাতা‌লের কর্মরত চি‌কিৎসক রো‌গীকে টাঙ্গাইলে রেফার ক‌রেন। এ‌ সময় তারা সেখা‌নে থাকা ক্লি‌নি‌কের দালাল শামছুর খপ্পরে পড়েন। প‌রে দালা‌লের কথামতো মা ক্লি‌নিক অ্যান্ড হাসপাতা‌লে নি‌য়ে যায়।  ওই ক্লি‌নি‌কের সার্জা‌রি চি‌কিৎসক ও ভুঞাপুর স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার এনামুল হক সো‌হেল ও অ্যানেস্থেসিয়ার চি‌কিৎসক ডা. আল মামুন অস্ত্রোপচার শুরু ক‌রেন। এক পর্যা‌য়ে রোগী অ‌পা‌রেশনের টে‌বি‌লেই মারা যায়। প‌রে স্বজন‌দের না জা‌নি‌য়ে লাশ অ্যাম্বুলে‌ন্সে উ‌ঠি‌য়ে টাঙ্গাই‌লে পা‌ঠি‌য়ে দেওয়ার সময় স্বজন ও স্থানীয়রা বাধা দেয়।

রোগীর স্বজনরা জানান, প্রস্রব যন্ত্রণা শুরু হলে রোগীকে সরকারি হাসপাতালে নেয়া হয়। পরে দালালের খপ্পরে পরে মা ক্লিনিকে নেয়া হয়। সেখানে চিকিৎসা দেড় ঘন্টা ধরে অপারেশন থিয়েটারে রাখে তারা। পরে রোগী মারা গেলে লাশ ক্লিনিকের সামনে রেখে চিকিৎসক, নার্স ও মালিকরা পালিয়ে যায়। আমরা প্রশাসনের কাছে ক্লিনিকের মালিক ও চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এবিষয়ে ভুঞাপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে ক্লিনিকে পুলিশ পাঠানো হয়েছে। তবে ক্লিনিকের চিকিৎসক, নার্স ও মালিকরা পালিয়ে গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page